Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রবল ঝড়বৃষ্টির জেরে উপড়ে পড়ল একাধিক গাছ (দেখুন ভিডিও)

Ramban Storm hit (Photo Credit: X@@AHindinews)

র রামবান জেলায় প্রবল ঝড়বৃষ্টির জেরে উপড়ে পড়ল একাধিক গাছ। গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। আচমকা এই দুর্যোগে আতঙ্ক ছড়ায় এলাকায়। ঝড় থামার পর বুধবার উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল নাগাদ হঠাৎই ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রবল হাওয়ার জেরে রাস্তাঘাটে বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়ে। সেই গাছের নিচে চাপা পড়ে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement