Jammu And Kashmir: এক নাগাড়ে খতম ৫, দক্ষিণ কাশ্মীরকে অশান্ত করা হিজবুলের কুখ্যাত ফারুককে ঝাঁঝরা করল সেনা বাহিনী
হিজবুল মুজাহিদিনের (Hizbul Mujahideen) ৫ কুখ্যাত জঙ্গিকে খতম করা হয়েছে। কুলগামে (Kulgam) এক নাগাড়ে তল্লাশি এবং গোলাগুলি চালিয়ে হিজবুলের ৫ জঙ্গিকে নিকেষ করা হয়েছে বলে জানান সেনা বাহিনীর ব্রিগেডিয়ার অনিরুদ্ধ চৌহান। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন সেনা বাহিনীর আধিকারিকরা। সেখানেই তাঁরা কুখ্যাত ৫ জঙ্গির নিকেষের খবর প্রকাশ করেন। এসবের পাশাপাশি আরও বলেন, দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল হিজবুলের ফারুক আহমেদ ভাট। হিজবুল মুজাহিদিনের এই ফারুক আহমেদ ভাটকেও নিকেষ করা হয়েছে বলে অনিরুদ্ধ চৌহান জানান। কুলগামের এই জঙ্গি নিকেষ কর্মকাণ্ডে সেখানকার সাধারণ মানুষও সেনা বাহিনীকে সাহায্য করেছেন। তার মধ্যেও ২ জওয়ানের গুলি লাগে। তাঁদের চিকিৎসা চলছে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে।
কুলগামে ৫ জঙ্গি নিকেষের বিষয়ে কী জানানো হল সেনা বাহিনীর তরফে...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement