Jammu And Kashmir: সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গি, সোম সকালে কাশ্মীরের ভয়াবহ ছবি দেখুন

Jammu And Kashmir Video (Photo Credit: X)

জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) আখনুরের জগওয়ানে ফের জঙ্গি (Terrorist) হামলা। এবার সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক জঙ্গি।  সেনার গাড়ি লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালাতে দেখা যায় ওই জঙ্গিকে। যা আঁচ করেই বাহিনী সজাগ হয়ে যায় এবং পালটা গুলি চালাতে শুরু করে। সেই সঙ্গে গোটা আখনুর জুড়ে জোরদার তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী। তবে এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি। কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী একযোগে গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি শুরু করেছে।

সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে কীভাবে হামলা চালায় জঙ্গিরা দেখুন...

 

দেখুন কীভাবে গুলি চালানো হয় সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement