Jaipur Factory Fire: জয়পুরে বিশ্বকর্মা শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি কারখানা, রইল ভিডিয়ো

আশেপাশে আরও কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন স্থানীয়রা। তবে সেই ঝুঁকি আসার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।

Jaipur Factory Fire (Photo Credits: ANI)

Jaipur Factory Fire: রাজস্থানের জয়পুরে বিশ্বকর্মা শিল্প এলাকায় অগ্নিকাণ্ড। পরপর দুটি কারখানায় আগুন লেগে ভয়াবহ কাণ্ড বাঁধে। রবিবার ভোররাতে একটি কারখানায় আগুন লাগে। সেই আগুন পাশের একটি কারখানাকেও গ্রাস করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী। সহকারী দমকল আধিকারিক জানাচ্ছেন, ভোর ৫টা ৪২ নাগাদ কারখানায় আগুন লাগার খবর আসে। এক ডজনেরও বেশি দমকলের ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর দুটি কারখানার আগুনই নিয়ন্ত্রণে আসে। আশেপাশে আরও কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন স্থানীয়রা। তবে সেই ঝুঁকি আসার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।

জয়পুরে বিশ্বকর্মা শিল্প এলাকায় অগ্নিকাণ্ড... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement