J-K : রাজৌরির ডেরা কি গলি জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুণী তল্লাশি সেনার

২১ ডিসেম্বর জঙ্গিদের হামলার জেরে নিহত হন ৪ জওয়ান

Jammu And Kashmir (Photo Credit: ANI/Twitter)

জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে ডেরা কি গলি (Dera Ki Gali) জঙ্গলে শুরু হয়েছে চিরুণী তল্লাশি। বৃহষ্পতিবার এই জঙ্গলেই ৪ সেনাকে খুন করে বেশ কিছু জঙ্গি। ঘটনার পরপরই এলাকা জুড়ে শুরু করা হয়েছে তল্লাশি। ঘটনাতে আঈহত হয়েছেন ৩ জন সেনা। তাদরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

রাজৌরির থানামন্ডিতে দুটি গাড়ি করে সেনা নিয়ে যাওয়ার সময় অতর্কিতে আক্রমন চালায় জঙ্গিরা। যে কারণে ৪ সেনা নিহত হন।রাজৌরির পুঞ্চ  (Poonch) এলাকায় বিকেল ৩.৪৫নাগাদ এই হামলা হয়।

ঘটনার পরপরই সন্ধ্যেবেলা থেকে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের নেতৃত্বে শুরু হয়েছে চিরুণী তল্লাশি।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement