J&K: তিন মাসেরও বেশি সময় ধরে তুষারপাতের কারণে বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল মুঘল রোড

Mughal Road Reopen (Photo Credit: X@shopiangazette)

জম্মু ও কাশ্মীরে, ভারী তুষারপাতের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর  ঐতিহাসিক মুঘল রোডটি যানবাহন চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। ৮৪ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি উত্তর কাশ্মীরের শোপিয়ান জেলাকে জম্মু অঞ্চলের রাজৌরি এবং পুঞ্চের সঙ্গে সংযুক্ত করে। তাই এটি বন্ধ থাকায় পরিবহণে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল উপত্যকা বাসীকে। তবে খুলে গেলেও যান চলাচলে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।  আপাতত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পুঞ্চ থেকে কাশ্মীরের দিকে শুধুমাত্র যাত্রীবাহী যানবাহন চলাচলের অনুমতি থাকবে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement