Maharashtra: উজানি বাঁধে নৌকাডুবি, মঙ্গলবার থেকে নিখোঁজ ৬ পর্যটক! জারি উদ্ধারকাজ

প্রতীকী ছবি

উজানি বাঁধে নৌকাবিবহার করতে গিয়ে বিপত্তি। জলের তোড়ে ডুবে গেল পর্যটক সহ একটি নৌকা। গত মঙ্গলবার বিকেলে পুণে জেলার কাছে কালাশি গ্রামে (Kalashi Village) ঘটনাটি ঘটেছে। যদিও নিখোঁজ পর্যটকদের সন্ধান এখনও পায়নি উদ্ধারকারী দল। ঘটনাস্থলে এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের একটি টিম জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে, কিন্তু কোনওকিছুই উদ্ধার করতে পারেনি তাঁরা। তবে আশঙ্কা করা হচ্ছে, এতক্ষণে কাউকেই জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে না। এমনকী নিখোঁজদের নাম পরিচয়ও এখনও জানা যায়নি বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement