Priyanka Gandhi: লোকসভায় প্রথম ভাষণে নিজের চেয়ে বোন প্রিয়াঙ্কাকে বেশী নম্বর দিলেন রাহুল গান্ধী
কেরলের ওয়ানাড়ে উপনির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন কংগ্রেস নেত্রী তথা ইন্দিরা গান্ধীর নাতনী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা।
কেরলের ওয়ানাড়ে উপনির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন কংগ্রেস নেত্রী তথা ইন্দিরা গান্ধীর নাতনী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)। এদিন সংসদে প্রথমবার ভাষণ দিলেন প্রিয়াঙ্কা। নরেন্দ্র মোদীর আমলে দুর্বল হয়েছে দেশে সংবিধান। এমন অভিযোগে সংসদে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীকে তুলোধনা প্রিয়াঙ্কা। আর নিজের সাংসদ বোনের প্রথম ভাষণের দারুণ প্রশংসা করলেন রাহুল গান্ধী।
সংসদ থেকে বেরিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল বললেন, " আমি প্রথমবার লোকসভায় যে ভাষণ দিয়েছিলাম, আমার থেকে প্রিয়াঙ্কা ভাল ভাষণ দিয়েছে। বেশ ভাল লাগল ওর ভাষণ দিয়েছে।" প্রসঙ্গত, রাহুল গান্ধী রায়বারেলি আসনে নিজের সাংসদ পদ রেখে দিয়ে ওয়ানাড ছেড়ে দেন। এরপর ওয়ানাড়ে রাহুলের চেয়ে বেশী ভোটে জিতে প্রথমবার সাংসদ হন সোনিয়া গান্ধী কন্যা।
দেখুন খবরটি
Tags
Advertisement
সম্পর্কিত খবর
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Advertisement
Advertisement
Advertisement