Israel Hamas War : যুদ্ধবিরতির চারদিন, ৩৩ বন্দিকে মুক্তি দিল ইজরায়েল

চারদিন শেষে ৩৩ জন প্যালেস্তানীয়কে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে ইজরায়েল

Israeli Hostages (Photo Credit: Twitter)

ইজরায়েল হামাস যুদ্ধে চতুর্থ দিনের বন্দি বিনিময়ে জারি দুপক্ষের। ইজরায়েলের ১১ জন পণবন্দিদের মুক্তির বদলে ৩৩ জন প্যালেস্তানীয়কে মুক্তির কথা জানিয়েছে ইজরায়েল সেনা। শেষের চারদিনে এই বন্দি বিনিময় করা হয় বলে জানা গেছে।

তবে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি আরও ২ দিন বাড়ানো হয়েছে। তাই এই দুদিনেও বন্দি বিনিময় জারি থাকবে বলা জানা গেছে।

৭ অক্টোবরের হামলার পর থেকে দুপক্ষের মধ্যে জারি রয়েছে যুদ্ধ। ইতিমধ্যে সেই যুদ্ধে ইজরায়েলের তরফে ১২০০ এবং প্যালেস্তাইনের ১২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।যাদের মধ্যে শিশুও রয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement