ISI-Backed Terror Plot Dismissed By Indian Security Agency: আইএসআই-সমর্থিত বড় সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের ছক বানচাল করল নিরাপত্তা সংস্থা, পুলিশের জালে আটক দুই
দিল্লি-এনসিআর-এ (ISI-Backed Terror Plot) নস্যাৎ করে দিল ভারতীয় নিরাপত্তা সংস্থা। ভারতীয় নিরাপত্তা সংস্থার তিন মাসের গোপন অভিযানের পর ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অপরাধে দুই গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তের মধ্যে একজন নেপালের নাগরিক। অপর ব্যক্তি ভারতের রাঁচির বাসিন্দা। পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত ওই নেপালি নাগরিককে দিল্লিতে গুরুত্বপূর্ণ সামরিক নথিপত্র সহ ধরা হয়েছে। জানা গেছে রাঁচি থেকে আসা দ্বিতীয় ব্যক্তি তাকে সহায়তা করেছিল। দুজনেই আইএসআইয়ের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে এই গ্রেফতারের ফলে একটি বড় হামলা ঠেকানো গেছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement