Noida Child Death: কুকুরের কামড়ে শরীর থেকে অন্ত্র বেরিয়ে মৃত্যু শিশুর, ক্ষোভ স্থানীয়দের
নয়ডায় রাস্তার কুকুরের কামড়ে মৃত্যু হল এক শিশুর। উত্তরপ্রদেশের নয়ডায় একটি সোসাইটিতে রাস্তার কুকুরের হামলায় গুরুতর জখম হয় এক শিশু। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুকে বাঁচানোর চেষ্টা করলেও, শেষ পর্যন্ত তাঁরা ব্যর্থ হন সোমবার রাতে। নয়ডায় রাস্তার কুকুরের কামড়ে শিশুর মৃত্যু হলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রিপোর্টে প্রকাশ, নয়ডায় ওই শিশুকে কামড়ে তার অন্ত্র বের করে ফেলে কুকুরটি। ঘটনার জেরে স্থানীয়রা ক্ষোভ উগরে দিতে শুরু করেন।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement