Blue Whale Washes in Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশের সমুদ্র সৈকতে ভেসে এল বিশালাকৃতির নীল তিমি, বিরল ঘটনার সাক্ষী গ্রামবাসী

গভীর সমুদ্রের প্রাণীটিকে দেখার জন্যে আশেপাশের গ্রাম থেকে দলে দলে লোক আসতে শুরু করে। বৃহদাকৃতির ওই নীল তিমিটির দীর্ঘ ২৫ ফুট লম্বা এবং ওজন ৫ টন বলেই জানা যাচ্ছে।

Blue Whale Washes in Andhra Pradesh (Photo Credits: Twitter)

সমুদ্র সৈকতে বিশালাকারের নীল তিমি দেখে চক্ষু চড়ক গাছ সকলের। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলামের সান্তবোমালি মন্ডলের মেঘভরম সমুদ্র সৈকতে ভেসে এসেছে ওই সুবিশাল নীল তিমিটি। কয়েকজন স্থানীয়ের চোখে পড়তেই নিমেষে খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। গভীর সমুদ্রের প্রাণীটিকে দেখার জন্যে আশেপাশের গ্রাম থেকে দলে দলে লোক আসতে শুরু করে। বৃহদাকৃতির ওই নীল তিমিটির দীর্ঘ ২৫ ফুট লম্বা এবং ওজন ৫ টন বলেই জানা যাচ্ছে। স্থানীয় মৎস্যজীবীদের কথায়, অন্ধ্রপ্রদেশের সমুদ্র সৈকতে নীল তিমি ভেসে আসার ঘটনা বিরল।

অন্ধ্রপ্রদেশের সমুদ্র সৈকতে বিশালাকারের নীল তিমি... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement