Indrani Mukerjea Out On Bail: জেল থেকে ছাড়া পেলেন শিনা বোরা হত্যা মামলায় মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়

সাড়ে ৬ বছর পর জামিনে জেল থেকে ছাড়া পেলেন শিনা বোরা হত্যা মামলায় (Sheena Bora Murder Case) মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukherjea)। মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে আজ বিকেলেই তিনি ছাড়া পেয়েছেন। বিশেষ সিবিআই আদালত ২ লাখ টাকার বন্ডের বিনিময়ে জামিন দিয়েছে। কাগজপত্রের কাজ সময়মতো শেষ করতে না পারায় গতকাল তাঁকে মুক্তি দেওয়া হয়নি। ২০১৫ সালে মেয়ে শিনা বোরাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন মিডিয়া এক্সিকিউটিভ ইন্দ্রাণীকে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement