IndiGo: থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় জারি কারফিউ, নিরাপত্তার খাতিরে বাতিল ফুকেটগামী ইন্ডিগোর বিমান

বিগত কয়েকদিন ধরেই কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়েছে থাইল্যান্ড। যদিও বর্তমানে সীমান্ত এলাকাগুলির পরিস্থিতি স্বাভাবিক হলেও শুক্রবার সকালে আচমকাই কারফিউ জারি হল থাইল্যান্ডের বিভিন্ন এলাকায়।

Indigo Advisory (Photo Credit: X@ANI)

বিগত কয়েকদিন ধরেই কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়েছে থাইল্যান্ড। যদিও বর্তমানে সীমান্ত এলাকাগুলির পরিস্থিতি স্বাভাবিক হলেও শুক্রবার সকালে আচমকাই কারফিউ জারি হল থাইল্যান্ডের বিভিন্ন এলাকায়। এমনকী ফুকেট বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচলে জারি নিষেধাজ্ঞা। যার ফলে মাঝ আকাশে থাকে ভারত থেকে থাইল্যান্ডগামী একটি বিমান বাতিল করে দেওয়া হল। সেই কারণে শুক্রবার মুম্বই থেকে ইন্ডিগো (IndiGo) 6E 1089 বিমানটি চেন্নাইতে জরুরি অবতরণ করা হয়েছে। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা কারণে এই জরুরি অবতরণ। তবে নির্দিষ্টভাবে কিছু বলছে না বিমান সংস্থা। এদিকে আজ রাতে কারফিউ তুলে দিতে পারে থাইল্যান্ড সরকার। সেক্ষেত্রে ফুকেটের উদ্দেশ্যে ইন্ডিগোর বিমানটি রওনা দেবে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement