Indian-Origin Priest Arrested: কানাডায় যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বৃদ্ধ ভারতীয় পুরোহিত
শীঘ্রই তাঁকে অন্টারিও কোর্টে তোলা হবে বলে পিল রিজিওনাল পুলিশ সূত্রে খবর।
নয়াদিল্লিঃ ধর্মীয় অনুষ্ঠানে মহিলাকে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ উঠল ভারতীয় পুরোহিতের(Indian-Origin Priest) বিরুদ্ধে। কানাডা থেকে গ্রেফতার ৬৯ বছরের বৃদ্ধ। জানা গিয়েছে, অভিযুক্ত বৃদ্ধের নাম অশোক কুমার। বয়স ৬৯। কানাডার ব্রাম্পটনে এক মহিলার বাড়িতে পুজো করতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানেই ওই মহিলাকে যৌন হেনস্থা করেন ওই পুরোহিত। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করে পিল রিজিওনাল পুলিশ। তদন্তে নেমে জানা যায়, অশোক কুমারের আর এক নাম অশোক শর্মা। কানাডায় পুরোহিত হিসেবে কাজ করতেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে ব্রাম্পটন কমিউনিটির ধর্মীয় প্রধান ছিলেন তিনি। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শীঘ্রই তাঁকে অন্টারিও কোর্টে তোলা হবে বলে পিল রিজিওনাল পুলিশ সূত্রে খবর।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement