Nagaland: মণিপুরকে অশান্ত করার চক্রান্ত বানচাল, কোহিমায় থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক, অস্ত্র

রবিবার নাগাল্যান্ডের কোহিমায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণের অস্ত্র। জানা যাচ্ছে গোপনসূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা ও অসম রাইফেলসের জওয়ানরা যৌথ অভিযান চালায় বিভিন্ন এলাকায়।

রবিবার নাগাল্যান্ডের কোহিমায় (Kohima) তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণের অস্ত্র। জানা যাচ্ছে গোপনসূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা ও অসম রাইফেলসের জওয়ানরা যৌথ অভিযান চালায় বিভিন্ন এলাকায়। আর তারপরেই আইইডি, গ্রেনেড, মোট ২৯টি বিভিন্ন রকমের অস্ত্র উদ্ধার হয়েছে। পরিকল্পনা ছিল অস্ত্রগুলি মণিপুরে পাচার করার। কিন্তু তার আগেই সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও এই অভিযানে কাউকেই আটক করতে পারেনি যৌথ বাহিনী। তবে অস্ত্রগুলি উদ্ধার করে মণিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement