Covid19: কেরলে ১৮২, মহারাষ্ট্র ৫৬, বাংলাতেও ঢুকেছে, করোনায় কোন রাজ্যে এখন কতজন আক্রান্ত
বাংলা সহ দেশের মোট ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড-১৯ হানা দিয়েছে। ভারতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা শুধু কেরলেই এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮২ জন।
Covid-19: দেশে ফের করোনা ভাইরাসের (Corona Virus) দাপট দেখা যাচ্ছে। বাংলা সহ দেশের মোট ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড-১৯ হানা দিয়েছে। ভারতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা শুধু কেরলেই এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮২ জন। দক্ষিণ ভারতের আরও দুই রাজ্য- তামিলনাড়ুতে ৬৬ জন ও কর্ণাটকে ১৬ জন করোনা আক্রান্তের সংখ্যা। দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ১২ জনের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। মহারাষ্ট্রে ৫৬ জনের কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। পূর্ব ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গে ও ওডিশায় একজন করে আক্রান্ত হয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে ১৫জনের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। দেশের রাজধানী দিল্লিতে ৫ জন ও রাজস্থানে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তর পূর্ব ভারতের সিকিম থেকেও করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে।
দেখুন কোন রাজ্যে কত আক্রান্ত
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)