Coronavirus Cases In India: হাজারের ঊর্ধ্বে দৈনিক মৃত্যু, দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় আরও কমল করোনা সংক্রমণ। দেশে নতুন করে কোভিডের কবলে পড়লেন ( Coronavirus Cases In India)৬৭ হাজার ৫৯৭ জন।

Covid-19 Cases In India (Photo: File)

নতুন দিল্লি, ৮ ফেব্রুয়ারি: গত ২৪ ঘণ্টায় আরও কমল করোনা সংক্রমণ। দেশে নতুন করে কোভিডের কবলে পড়লেন ( Coronavirus Cases In India)৬৭ হাজার ৫৯৭ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন ১ লাখ ৮০ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১ হাজার ১৮৮ জন।  স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহর্তে দেশে অ্য়াক্টিভ রোগী ৯ লাখ ৯৪ হাজার ৮৯১ জন। করোনার মৃত্যুমিছিলে সামিল ৫ লাখ ২ হাজার ৮৭৪ জন। পজিটিভিটি রেট ৫.২ শতাংশ। এখনও পর্যন্ত টিকার আওতায় এসেছে ১৭০ কোটি ২১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।

কোভিডের দৈনিক পরিসংখ্যান

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement