India-Pakistan Tension: রাত বাড়তেই সীমান্তে ফের নিশানার চেষ্টা পাকিস্তানের, পুঞ্চ, রাজৌরি থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ, দেখুন
ভারত-পাকিস্তান (India-Pakistan Tension) উত্তেজনা চরমে উঠলে, বৃহস্পতিবার সেই সময় রাত যখন বাড়তে শুরু করে, তখন পুঞ্চ (Poonch) সীমান্তে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুঞ্চের পাশাপাশি রাজৌরি থেকেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। বৃহস্পতিবার সন্ধে থেকে ভারতের (India) সীমান্তবর্তী এলাকায় যে হামলা চালানোর তোড়জোড় শুরু করে পাকিস্তান, তার যোগ্য জবাব দেওয়া হয় ভারতের তরফে। পাকিস্তানের ছোঁড়া একের পর এক ড্রোন, মিসাইল ধ্বংস করে দেয় ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকতে থাকতেই জম্মু কাশ্মীরে পাকিস্তানের একগুচ্ছ ড্রোন এবং মিসাইল ধ্বংস করে দেওয়া হয়। এরপর রাত যত বাড়তে শুরু করে, জম্মু কাশ্মীরের পুঞ্চ আবার কখনও রাজৌরি সীমান্তের কাছে শোনা যায় বিস্ফোরণের শব্দ।
দেখুন পুঞ্চে শোনা গেল বিস্ফোরণ...
রাজৌরিতেও শোনা যায় বিস্ফোরণের শব্দ...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)