India On Bangladesh: ইউনুসের 'চিকেন নেক' মন্তব্যের দুরন্ত 'বদলা', বাংলাদেশের কোনও পণ্য ভারতীয় বন্দর বা স্থলপথের মাধ্যমে আমদানি, রফতানি করতে পারবে না ঢাকা
ব্যাঙ্ককে (Bangkok) বিমস্টেক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে মহম্মদ ইউনুসের সাক্ষাৎ হয়। তবে তাতে যে দুই দেশের সম্পর্কের শীতলতা কাটেনি, তা স্পষ্ট। আর সেই কারণেই এবার বংলাদেশ (Bangladesh) কোনওভাবে নিজেদের পণ্য আমদানি, রফতানির জন্য ভারতের বন্দর বা স্থলপথ ব্যবহার করতে পরবে না। বুধবার বিদেশমন্ত্রকের (MEA) তরফে এই খবর প্রকাশ করা হয়। অর্থাৎ তৃতীয় দেশে কোনও পণ্য আমদানি বা রফতানি জন্য ইউনুস সরকার ভারতের (India) বন্দর ব্যবহার করতে আর পারবে না। প্রসঙ্গত ভারতের উত্তর-পূর্বের অঞ্চল নিয়ে মন্তব্যের পাশাপাশি 'চিকেন নেক' হিসেবে নামাঙ্কিত অঞ্চলে চিনকে আমন্ত্রণ জানান মহম্মদ ইউনুস। যা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয় দুই দেশের মাঝে। তার মাঝেও বিমস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউনুস। বাংলাদেশে যাতে সুস্থিতি ফিরে আসে, তার জন্য ভারত সব সময় পড়সি দেশের পাশে রয়েছে বলে জানানো হয়। তবে এনার ভারতের বন্দর বাংলাদেশ কোনওভাবেই আমদানি, রফতানির ক্ষেত্র হিসেবে তৃতীয় দেশের জন্য ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।
বাংলাদেশের প্রতি আরও কড়া মনোভাব দেখাল দিল্লি...
ইউনুসের 'চিকেন নেক' মন্তব্যের দুরন্ত 'বদলা', বাংলাদেশের কোনও পণ্য ভারতীয় বন্দর বা স্থলপথের মাধ্যমে আমদানি, রফতানি করতে পারবে না বাংলাদেশ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)