Covid-19: ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার, দৈনিক সংক্রমণ আড়াই হাজারের কাছে

ভারতে করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি উদ্বেগের বাইরে যায়নি। দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে।

Coronavirus (Photo Credit: File Photo)

ভারতে করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি উদ্বেগের বাইরে যায়নি। দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। সেখানে দৈনিক করোনায় মৃত্যু ২৫-এ দাঁড়িয়েছে। সব মিলিয়ে দেশে এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৯৬ জন।

দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ০.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ২৪৩৬ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। ভারতে করোনায় সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশে গিয়ে দাঁড়াল।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement