India Fires Pakistani Drone: পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের ড্রোন, গুলি করে তাড়াল বিএসএফ

ঘটনার পর এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে বিএসএফ।

Photo Credit (ANI)

পাঞ্জাব সীমান্তে ড্রোন হানা। পাকিস্তানের দিক থেকে আসা একটি ড্রোন পাঞ্জাব সীমান্তে দিয়ে ঢোকার চেষ্টা করে। কিন্তু তা দেখা মাত্রই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিএসএফ। যার জেরে ড্রোনটি ফের পাকিস্তানের দিকেই ফিরে যায়।

ঘটনার পর তল্লাশি শুরু করেছে বিএসএফ। পাঞ্জাব সীমান্তকে ব্যবহার করে বরাবরই পাকিস্তানের  দিক থেকে ড্রোন সীমান্ত এলাকায় পাঠানো হয়।

কখনও ড্রাগ বা অস্ত্রও পাঠানো হয়ে থাকে এই ড্রোনগুলির মাধ্যমে। সীমান্তে অস্থিরতা তৈরি করতে পাকিস্তানের দিক থেকে বারবার পাঠানো হয় ড্রোনগুলিকে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement