After Pahalgam Attack, Pakistan HC Celebrates With Cake? পহেলগাম হামলার পর পাকিস্তান হাইকমিশনে কেক নিয়ে প্রবেশ এক ব্যক্তির, দেখুন ভাইরাল ভিডিয়ো

Pakistani Official (Photo Credit: ANI)

পহেলগামে জঙ্গিদের (Pahalgam Terrorist Attack) হত্যালীলার পর বুধবার বসে উচ্চ পর্যায়ের সিসিএস বৈঠক। পহেলগাম হামলার পর যে সিসিএস বৈঠক বসে, সেখানে সিদ্ধান্ত হয় পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। এমনকী যে পাকিস্তানি (Pakistan)  অফিসিয়ালরা ভারতে রয়েছেন, তাঁদেরও দিল্লি ছাড়তে হবে বলে স্পষ্ট জানানো হয়। পাকিস্তানের উপর ভারতের (India) কূটনৈতিক স্ট্রাইক শুরু হতেই এবার অন্য ছবি দেখা গেল। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের ঘোষণা দিল্লি করতেই পাক হাই কমিশনে কেক নিয়ে ঢুকতে দেখা যায় এক অফিসিয়ালকে। কী কারণে তিনি ওই কেক নিয়ে পাকিস্তানি হাই কমিশনে প্রবেশ করছেন, তা নিয়ে প্রশ্ন করেন একাধিক সাংবাদিক। তবে ওই পাক অধিকারিককে কোনও প্রশ্নের উত্তর দিতে দেখা যায়নি। কেক হাতে নিয়ে পাকিস্তানি হাই কমিশনে প্রবেশ করে তিনি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেন। সোশ্য়াল মিডিয়ায় এবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতে শুরু করেছে। পহেলগাম হামলায় ২৬ জনের প্রাণ যাওয়ার পর কেন কেক ঢুকছে পাক হাইকমিশনে, তা নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ।

আরও পড়ুন: Swastika Mukherjee On Pahalgam Attack: 'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়', পহেলগামে ২৬ জনের প্রাণ যাওয়ার পর লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

দেখুন পহেলগাম হামলার পর কেক হাতে নিয়ে পাকিস্তানি হাই কমিশনে প্রবেশ করেন সে দেশের এক কর্মী...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement