IT Department In BBC Office: দিল্লিতে বিবিসির অফিসে হাজির আয়কর আধিকারিকরা, দাবি সূত্রের

BBC Office (Photo Credit: IANS)

বিবিসির (BBC) দিল্লি অফিসে হানা দিল আয়কর দফতর। সূত্রের তরফে মিলছে এমন খবর। মঙ্গলবার বেলা বাড়তেই দিল্লিতে বিবিসির অফিসে হানা দেয় আয়কর দফতর। জানা যাচ্ছে, সার্ভে করতেই বিবিসির অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হাজির হন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসির ডকুমেন্টরি নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। গুজরাটে গোষ্ঠী সংঘর্ষের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় বিবিসির ওই ডকুমেন্টরিতে। যা নিয়ে সম্প্রতি ব্রিটেনেও তোলপাড় শুরু হয়।

আরও পড়ুন: BBC Documentary: মোদীকে নিয়ে বিবিসি ডকুমেন্টরি প্রদর্শনের দাবি, দিল্লি বিশ্বিবিদ্যালয়ে আটক ২০

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement