Uttarkashi: রিল বানাচ্ছিলেন মেয়ে, তাঁঁর সামনেই ভাগিরথী নদীতে ভেসে গেল মা, দেখুন ভিডিয়ো

মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরকাশীতে। ভাগিরথী নদীতে স্নান করতে নেমে নদীতে ভেসে গেলেন বছর ৩৫-এর এক নেপালের মহিলা পর্যটক।

মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরকাশীতে। ভাগিরথী নদীতে (Bhagirathi River) স্নান করতে নেমে নদীতে ভেসে গেলেন বছর ৩৫-এর এক নেপালের মহিলা পর্যটক। ঘটনাটি ঘটেছে গত ১৪ এপ্রিল। তারপর থেকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না ওই মহিলাকে। যদিও তাঁর নাবালিকা মেয়ে এখন পুলিশের কাছে রয়েছে বলেই খবর। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহিলাটি ভাগিরথী নদী নেমেছিলেন। কিছুটা দূরে যেতেই আচমকা পা হড়কে যায় তাঁর। বিপদ বুঝে মাকে বাঁচানোর জন্য আশেপাাশে চিৎকারও করেন নাবালিকা। তবে ততক্ষণে তাঁর মা জলের তোড়ে অনেকটাই ভেসে যায়। ঘটনার পর তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement