Gujarat Flood: রাতে অন্ধকারে বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ এনডিআরএফের, দেখুন ভিডিয়ো

একদিকে টানা বৃষ্টি, অন্যদিক জলস্তর বেড়ে যাওয়া পরপর দুইদিন দুটি বাধ থেকে জল ছাড়ায় জলমগ্ন গুজরাটের একাংশ।

একদিকে টানা বৃষ্টি, অন্যদিক জলস্তর বেড়ে যাওয়া পরপর দুইদিন দুটি বাধ থেকে জল ছাড়ায় জলমগ্ন গুজরাটের একাংশ। আমেদাবাদ, সুরাট, ভাদোদারা, মহিসাগর, ভালসাদ, মোরবি, জুনাগর, রাজকোট, জামনগর, ভাবনগরের মতো এলাকাগুলিতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই অবস্থায় রাতের অন্ধকারেও উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফের (NDRF) সদস্যরা। মঙ্গলবার মোরবির কানপার গ্রামের একটি পরিবারকে উদ্ধার করা হয়। যাঁদের মধ্যে এক মহিলা, এক পুরুষ ও দুটি বাচ্চা ছিল। জানা যাচ্ছে, জলস্তর বেড়ে যাওয়ায় এই গ্রামের একাধিক মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে ত্রাণশিবিরে পাঠানোর ব্যবস্থা করেছে এনডিআরএফ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement