Illegal Drugs Seized: মিজোরাম থেকে উদ্ধার ৭১ লক্ষ টাকার হেরোইন এবং ১১০টি ডিটোনেটার! গ্রেফতার ৩

মিজোরাম পুলিশ (Mizoram Police) এবং অসম রাইফেলসের (Assam Rifles) যৌথ অভিযানে উদ্ধার ২.৩৯৩ কেজি নিষিদ্ধ মাদক। জানা যাচ্ছে, সোমবার রাতে ১৯৮ টি সাবানের কৌটোর মধ্যে থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণের হেরোইন। যার বাজারমুল্য ৭১ লক্ষ ৮৯ হাজার টাকা। গ্রেফতার হয়েছে ৪৫ বছরের বি. লিয়ানসাঙ্গা এবং ৩৫ বছরের  আর. মালস্বয়ামথারা। অন্যদিকে, এক দম্পতির থেকে উদ্ধার হয়েছে ১১০টি জিলেটিন স্টিক। যার ওজন ১৪ কেজি ৮৪ গ্রাম এবং উদ্ধার হয়েছে ১১০টি ডিটোনেটার। গ্রেফতার হয়েছে ২৯ বছরের বিয়াক্রেমা নামে এক যুবক এবং ২৮ বছরের রামথাজুয়ালি নামে এক মহিলা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement