IAF : বায়ুসেনা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা শচীন তেন্ডুলকরের

নিজের এক্স হ্যান্ডেল থেকে বায়ুসেনার আধিকারিক ও সেনাদের শুভেচ্ছা জানান তিনি

Sachin Tendulkar (Photo Credit: X)

ভারতীয় বায়ুসেনা দিবস উপলক্ষ্যে এবার শুভেচ্ছা জানালেন ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকর।  নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান," ভারতীয় বায়ুসেনার ৯১ তম জন্মদিবস উপলক্ষ্যে আমি বায়ুসেনার প্রত্যেক সদস্যদেরকে জানাই শুভেচ্ছা। এয়ারফোর্সের তরফে আমাকে সুযোগ দেওয়া হয়েছে।আমি এই ইউনিফর্মটি অত্যন্ত গর্বের সঙ্গে এবং সম্মানের সঙ্গে পড়েছি।আমি সবসময় একই অনুভূতি পাই যখনই দেশের হয়ে খেলার জন্য ব্লু পড়ি। "

প্রতিবছর এয়ারফোর্স দিবস উপলক্ষ্যে ৮ অক্টোবর দিনটিকে পালন করা হয় ভারতীয় বায়ুসেনার তরফে। ভারতীয় বায়ুসেনার সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেন পদে রয়েছেন শচীন তেন্ডুলকর।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement