Hyderabad: বাসে বসার সিট ঘিরে বচসা, সহযাত্রীকে জুতো পেটা, দেখুন ভাইরাল ভিডিয়ো
চলন্ত বাসের মধ্যে বিশৃঙ্খলার এমন দৃশ্য দেখে ঠেকাতে আসেন অন্যান্য যাত্রীরাও। হায়দরাবাদের সরকারি বাসের সেই উত্তপ্ত দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
সরকারি বাসে বসার সিট নিয়ে বচসা, চুলোচুলি। জুতো পেটা করতেও বাকি রাখলেন না ক্ষিপ্ত মহিলা যাত্রীরা। হায়দরাবাদের বোল্লারাম স্টপ থেকে কয়েকজন মহিলা সরকারি বাসে ওঠেন। বসার সিট নিয়ে এক মহিলার সঙ্গে ওই মহিলাদের তর্কাতর্কি শুরু হয়। ক্রোধের পারদ এতই চড়তে শুরু করে যে শেষমেশ জুতো খুলে ওই মহিলা সহযাত্রীকে পেটাতে লাগলেন বাকি মহিলারা। চলন্ত বাসের মধ্যে বিশৃঙ্খলার এমন দৃশ্য দেখে ঠেকাতে আসেন অন্যান্য যাত্রীরাও। হায়দরাবাদের সরকারি বাসের সেই উত্তপ্ত দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বাসের মধ্যে সহযাত্রীকে জুতো পেটা করার এই ঘটনার জেরে বোল্লারাম থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
বাসের সিট নিয়ে সহযাত্রীকে জুতো পেটাঃ
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement