Video: মন্দিরে প্রার্থনার সময় হঠাৎ হার্ট অ্যাটাক, মুখ থুবড়ে পড়লেন ব্যক্তি; দেখুন কী পরিণতি হল

Man Died Due To Heart Attack (Photo Credit: X/Screengrab)

মন্দিরের (Temple) চারপাশে ঘুরছিলেন। পুজো দিতে হাজির হয়ে মন্দিরের চারপাশে ঘুরে প্রার্থনা করছিলেন এক ব্যক্তি। হঠাৎ করে তাঁর শরীর খারাপ করতে শুরু করে। মন্দিরে পুজো দিতে হাজির হয়ে, সেখানে প্রার্থনা করার সময় হঠাৎ করেই হার্ট অ্যাটাকে (Heart Attack) আক্রান্ত হন এক ব্যক্তি। মন্দিরে থাকাকালীন অবস্থাতেই মাথা ঘুরে ওই ব্যক্তি পড়ে যান। আশপাশের লোকজন দৌঁড়ে গেলেও, শেষরক্ষা হয়নি। হঠাৎ করেই ওই ব্যক্তির মৃত্যু হয় ঘটনাস্থলেই। হায়দরাবাদের (Hyderabad) কুকটপল্লী হাউসিং বোর্ড সোসাইটি অঞ্চলে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। কুকটপল্লী মন্দির এবং সংলগ্ন থানার সিসিটিভি ক্যামেরায় ওই ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যুর ভিডিয়ো উঠে আসে।

দেখুন মন্দিরে প্রার্থনা করার সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান এক ব্যক্তি...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement