Hyderabad Dog Attack Video: ফের রাস্তার কুকুরের হামলা, একরত্তির চুল, চামড়া ছিঁড়ে ভয়াবহ কীর্তি,দেখুন ভিডিয়ো

Stray Dog Attacks Child.jpg (Photo Credit: Twitter)

পথ কুুকুরদের (Stray Dog) হামলার মাত্রা ক্রমশ বাড়ছে। এবার ফের ২ শিশুর (Children) উপর হামলা চালায় রাস্তার কুকুর। ঘটনাস্থল হায়দরাবাদের (Hyderabad) আদর্শ নগর কলোনি। যেখানে ২ এবং ৭ বছরের দুই শিশুর উপর হামলা চালায় রাস্তায় কুকুর। বছর দুইয়ের শিশুর উপর হামলা চালিয়ে, তার চামড়া, চুল ছিঁড়ে ফেলে রাস্তার কুকুর। মাথায় কামড় বসায়। অন্যদিকে ৭ বছরের শিশুর উপর হামলা চালালে, গুরুতর জখম হয় ওই একরত্তি। হায়দরাবাদের আদর্শ নগর এবং জগতল্যা এলাকায় পরপর দুটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। দক্ষিণের এই শহরের বিভিন্ন এলাকায় পথ কুকুরদের হামলার ঘটনা ঘটতে শুরু করলেও, তা নিয়ে প্রশাসনের কোনও মাথা ব্যাথা নেই বলেই অভিযোগ সাধারণ মানুষের।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement