Hyderabad : হয়দরাবাদে ৪১ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত শুল্ক দফতরের, গ্রেফতার ১

বাজেয়াপ্ত হেরোইনের দাম ৪১.৪৪ কোটি টাকা

Photo ANI

হেরোইন সহ হয়দরাবাদে ধৃত ১। ঘটনাটি ঘটেছে হয়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্টে (Rajeev Gandhi International Airport)। বাজেয়াপ্ত করা হয়েছে ৪১.৪৪ কোটি টাকার হেরোইন।

অভিযুক্ত ব্যক্তি সিঙ্গাপুর থেকে হয়দরাবাদে ফিরছিলেন বলে জানা গেছে। হয়দরাবাদের শুল্ক বিভাগের তরফে জানানো হয়েছে,'যাত্রীদের তালিকা থেকে হয়দরাবাদে আসা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা ডকুমেন্ট হোল্ডার এবং ট্রলি ব্যাগ থেকে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।'

প্রায় ৫.৯ কেজির হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪১.৪৪ কোটি টাকা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement