Hyderabad Hotel Fire Video: গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুন লাগল বিলাসবহুল হোটেলে, দেখুন ভিডিয়ো
হায়দরাবাদের (Hyderabad) একটি বিলাসবহুল হোটেলে আগুন (Fire At Hotel) ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে শুরু করে বানজারা হিলসের ওই বিলাসবহুল হোটেল। পার্ক হায়াত নামে বিলাসবহুল হোটেলে আগুন লাগতেই সেখানে দমকল কর্মীরা হাজি হন। প্রত্যেকে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলে বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থে পৌঁছে কাজ শুরুর পর ক্রমাগত আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে। তবে কালো ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করে আকাশ। যা নিয়ে আতঙ্ক, উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। তবে ঘটনার জেরে কোনও হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত। হোটেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে ধোঁয়ার গ্রাসে গোটা এলাকা চলে যেতেই আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করে হু হু করে।
আরও পড়ুন: Fire Broke Out: অঙ্কলেশ্বরে ভয়াবহ আগুন, দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছেছে
দেখুন হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে আগুন...
Advertisement
সম্পর্কিত খবর
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Ghaziabad: গাজিয়াবাদে হোটেলে বসে অশ্লীল ভিডিয়ো বানিয়ে ২০-২৫ হাজার টাকা আয়, পুলিশের জালে অভিযুক্ত ২ তরুণী
Advertisement
Advertisement