Hyderabad Fire: আগুনে পুড়ে শেষ ১০ বছরের কিশোরীর প্রাণ, আহত পরিবারের বাকি ৩
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই বাড়ি থেকে ২০ জনকে উদ্ধার করেন। আহতদের স্থানীয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নয়াদিল্লিঃ মঙ্গল সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। বিধ্বংসী আগুনে (Massive Fire) পুড়ে ছাই গোটা বাড়ি (House)। আগুনের লেলিহান শিখা গ্রাস করল ১০ বছরের কিশোরীর প্রাণ। আহত আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) জিয়াগুরায়।একটি আসবাবপত্র গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে ভেঙ্কটেশ্বর নগর কলোনির একটি তিন তলা বাড়িতে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলবাহিনী। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই বাড়ি থেকে ২০ জনকে উদ্ধার করেন। আহতদের স্থানীয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ১০ বছরের শিবপ্রিয়ার। তার পরিবারের আরও তিন সদস্যের অবস্থা আশঙ্কাজনক। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement