Hyderabad ATM Robbery: হায়দরাবাদের এটিএমে ফিল্মি কায়দায় ডাকাতি, চোখে গোলমরিচের গুড়ো ছিটিয়ে লুট ৭লাখ (দেখুন ভিডিও)
একেবারে ফিল্মি কায়দায় চোখে গোলমরিচের গুড়ো ছিটিয়ে ৭লাখ টাকা ছিনতাই করল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের একটি এটিএম এ।
একেবারে ফিল্মি কায়দায় চোখে গোলমরিচের গুড়ো ছিটিয়ে ৭লাখ টাকা ছিনতাই করল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের একটি এটিএম এ। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি টাকা তুলতে এটিএমে প্রবেশ করলে তার কিছুক্ষণ পরে একজন হেলমেট পরা আর একজন মুখোশ পরা ব্যক্তি এটিএমে প্রবেশ করছে। তারা ওই যুবকের চোখে গোলমরিচের গুড়ো ছিটিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ধাক্কাধাক্কিতে এটিএম এর চারপাশে টাকার বান্ডিল ছড়িয়ে পড়ে।পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় । সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশ তদন্ত শুরু করে। ফুটেজ দেখে ওই মামলায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেখুন ডাকাতির সময়কার ভিডিও-
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Odisha Robbery Case: ওড়িশায় বিস্ফোরক লুটের ঘটনা জড়িত মাওবাদী চক্র, পুলিশের জালে এক স্থানীয় যুবক
Varanasi: ডাকাত দলের সদস্য প্রদেশ কংগ্রেস সভাপতির আপ্তসহায়ক, বারানসী থেকে গ্রেফতার ২
Delhi: দিল্লির একাধিক জায়গায় ডাকাতির ঘটনা, পুলিশের জালে পাকড়াও ৩ অভিযুক্ত, বাজেয়াপ্ত টাকা, মোবাইল ও বাইক
Advertisement
Advertisement