Humayun's Tomb Collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হুমায়ুনের সমাধিসৌধ, স্বাধীনতা দিবসে কতজন আটকে পড়েছেন খবর নেই

Humayun's Tomb (Photo Credit: ANI/X)

দিল্লিতে হুমায়ুন সমাধি সৌধ (Humayun's Tomb Collapses) ভেঙে পড়েছে। দিল্লিতে (Delhi) হুমায়ুন সমাধি সৌধ চত্ত্বরে যে দরগা রয়েছে, তার ছাদ ভেঙে পড়ে। ফলে সেখানে প্রায় ৯ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। হুমায়ুনের সমাধি ভেঙে পড়ার খবর পেতেই সেখানে বিপর্যয় মোকাবিলাকারী দল এবং দমকল বাহিনী পৌঁছে যায়। ফলে উদ্ধার কাজ জোর কদমে শুরু হয়েছে। এখনও পর্যন্ত ভেঙে পড়া অংশ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। তবে আর কতজন আটকে পয়েছেন, সে বিষয়ে এখনও সঠিকভাবে কোনও খবর মেলেনি।

পিটিআই সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ হঠাৎ ভেঙে পড়ে হুমায়ুন সমাধিসৌধে থাকা দরগার একাংশ।

বিশাল কুমার নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, তিনি হঠাৎ করে কিছু ভেঙে পড়ার শব্দ শুনতে পান। দৌঁড়ে গিয়ে দেখতে পান, দুর্ঘটনা ঘটে গিয়েছে। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ এবং পুলিশকে খবর দেওয়া হয়। সেই সঙ্গে ভেঙে পড়া অংশ থেকে আটক মানুষকে উদ্ধারের চেষ্টা শুরু করেন তাঁরা।

আরও পড়ুন: Humayun's Tomb Collapses: স্বাধীনতা দিবসে বড় দুর্ঘটনা, দিল্লিতে ভেঙে পড়ল হুমায়ুন সমাধিসৌধের একাংশ, অনেকের আটকে থাকার আশঙ্কা

দেখুন জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement