Himachal Flood: হিমাচলে প্রবল বৃষ্টি, ছাম্বায় বন্যায় হত ১, সিমলায় শিলাবৃষ্টি

দেশজুড়ে চলা দাপট দেখানো গ্রীষ্মের মাঝে হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি। হিমাচলের বিভিন্ন জায়গায় রেকর্ড বৃষ্টিপাত হল। প্রবল বৃষ্টির পর ছাম্বায় বন্যা হল।

Hailstorm (Photo Credit: X/Screengrab)

দেশজুড়ে চলা দাপট দেখানো গ্রীষ্মের মাঝে হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি। হিমাচলের বিভিন্ন জায়গায় রেকর্ড বৃষ্টিপাত হল।প্রবল বৃষ্টির পর ছাম্বায় বন্যা হল। ভয়াবহ বন্যায় ছেলি গ্রামের কাছে দোনদ্রা নালায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিন দুপুরে আবার সিমলায় শিলবৃষ্টি হল। বৃষ্টির সঙ্গে বেশ জোরে ঝড়ও বইছে। কাঙরা, বাজিনাথ সহ বিভিন্ন জায়গায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইছে। গত ২৪ ঘণ্টায় নেরীতে ৪৪.৫ মিলি মিটার, জোটে ৩৭ মিমি, নাগরোতায় ২৫ মিমি বৃষ্টি হয়েছে। পর্যটক ঠাসলা কুফরি, সিমলা, ডালহোসি, মানালিতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু ত্রান ও উদ্ধারকাজে তদারকি করছেন।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্য়োগ চলার পূর্বাভাস রয়েছে। কয়েকটি জায়গায় কমসলা সতর্কতা জারি করা হয়েছে।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement