Himachal Pradesh: এনডিআরএফের চেষ্টায় অবশেষে উদ্ধার কোল বাঁধের নৌকায় আটকে থাকা ১০ জন, জানাল মান্ডি প্রশাসন (দেখুন ছবি)

ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন। শুরু করা হয় উদ্ধারকাজ। লাগাতার চেষ্টার পর মান্ডির জেলা প্রশাসন সূত্রে জানানো হয় ভোর ৩টা নাগাদ নৌকায় আটকে থাকা দশজনকে উদ্ধার করা হয়েছে।

NDRF Rescue Photo Credit: Twitter@ANI

লাগাতার বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে গিয়েছিল হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডিতে। সেই অবস্থাতেও বাধের কাজ করছিলেন কর্মী-শ্রমিকেরা। এরই মধ্যে কোনও একটি কাজে পাঁচজন স্থানীয় বাসিন্দাদের নিয়ে বোটে করে নদীতে নামেন বন দফতরের পাঁচ আধিকারিক। হঠাৎই ওই বোটটি কোল বাঁধে আটকে পড়ে। মান্ডি জেলায় কোল ড্যাম হাইডেল প্রজেক্টে (Kol Dam Hydel Project)আটকে  ১০ জনের মধ্যে ৫ জন ছিলেন বন দফতরের কর্মী।

ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন। শুরু করা হয় উদ্ধারকাজ। লাগাতার চেষ্টার পর মান্ডির জেলা প্রশাসন সূত্রে জানানো হয় ভোর ৩টা নাগাদ নৌকায় আটকে থাকা দশজনকে উদ্ধার করা হয়েছে।যে পাঁচজন বন দফতরের আধিকারিক আটকে পড়েছিলেন, তারা হলেন বাদুর সিং, ভূপেশ ঠাকুর, রূপ সিং, বাবু রাম ও অঙ্গদ কুমার। আটকে পড়া স্থানীয় বাসিন্দারা হলেন নয়ন সিং, দাগু রামস হেমরাজ, বুধি সিং ও ধর্মেন্দ্র।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement