Himachal Pradesh: এখনও দগদগে মেঘ ভাঙা বৃষ্টির ক্ষত, সকাল থেকেই বৃষ্টি শুরু রামপুরে (দেখুন ভিডিও)

Heavy Rainfall in Samej village Photo Credit: X@PTI_News

হিমাচল প্রদেশের রামপুরের সমেজ গ্রামে আজ সকাল থেকে আবারও ভারী বৃষ্টি শুরু  হয়েছে। গত সপ্তাহেই আচমকা মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় এই অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত ১ অগস্ট রাত ১২টা নাগাদ হিমাচলপ্রদেশের সিমলা ও মান্ডিতে জোড়া মেঙভাঙা বৃষ্টি হয়।  মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম প্রায় পুরোটাই ভেসে গিয়েছে এই দুর্যোগের জেরে। এই আবহে ঘুমের ঘোরেই অনেকেই জলে ভেসে যান। সেই বন্যায় কুলুতে ভেসে গিয়েছে গোটা মালানা বাঁধ। আবারও বৃষ্টিতে তাই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement