Himachal Pradesh: এক নাগাড়ে বৃষ্টি, কাদার স্তূপে ঢেকে গেল কুলুর গ্রাম, চলছে উদ্ধার কাজ

কাদার স্তূপ

বুধবার রাতে এক নাগাড়ে বৃষ্টির জেরে কুলুর বালান পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় বিপর্যয় নেমে আসে। এক নাগাড়ে বৃষ্টির জেরে বালান পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হলে, কাদার স্তূপে ঢেকে যায় রাস্তাঘাট, বাড়িঘর।  ফলে যান চলাচল যেমন বিপর্যস্ত হয়ে পড়ে, তেমনি আতঙ্কে ভুগতে শুরু করেন স্থানীয়রা।  তবে হতাহতের কোনও খবর মেলেনি।  স্থানীয় প্রশাসনের তরফে শুরু করা হয়েছে উদ্ধার কাজ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement