Kangana Ranaut: দিল্লি থেকে হিমাচলে ফিরেই কংগ্রেসি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা রানাউত

Ranaut Kangana.jpg (Photo Credit: ANI/Twitter)

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ধস নামতে শুরু করে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সিমলা, মানালি, কুুলু, মান্ডি-সহ একাধিক এলাকায়। মেঘভাঙা বৃষ্টির সময় দিল্লিতে ছিলেন মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত। দিল্লি থেকে ফিরে এবার ধস কবলিত এলাকায় যান বিজেপি সাংসদ। ধস কবলিত এলাকায় গিয়ে কংগ্রেস-শাসিত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা। তিনি বলেন, হিমাচল প্রদেশ সরকারের কী অবস্থা, তা প্রত্যেকের চোখের সামনে রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে অর্থা সাহায্য পাঠানো হচ্ছে, অথচ সেই টাকার ব্যবহার কোথায় হচ্ছে বলে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক বলেও হিমাচল প্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

শুনুন  কী বললেন কঙ্গনা...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement