Heeraba Modi Hospitalised:হাসপাতালে ভর্তি নরেন্দ্র মোদির মা, পাশে দাঁড়িয়ে বার্তা রাহুল গান্ধীর

মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। এরপর আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে

Rahul Gandhi On PM Photo Credit: Twitter@PTI Twitter@@RahulGandhi

মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। এরপর আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শতবর্ষ পার করা হীরাবেন'কে এর আগেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। প্রধানমন্ত্রীর পারিবারিক এই অবস্থায় পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি টুইট করে লেখেন-

মা ও ছেলের ভালোবাসা চিরন্তন ও অমূল্য। মোদীজি, এই কঠিন সময়ে আমার ভালবাসা এবং সমর্থন আপনার সাথে আছে। আমি আশা করি আপনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement