Water Leakage in Vande Bharat: বন্দে ভারতে হু-হু করে ঢুকছে বৃষ্টির জল, বিলাসবহুল ট্রেনে নিম্নমানের পরিষেবার অভিযোগ, দেখুন ভিডিও
বিলাসবহুল ট্রেন যাত্রায় এবার নিম্নমানের পরিষেবার অভিযোগ। দিল্লিগামী বন্দে ভারতের মধ্যে হু-হু করে ঢুকছে বৃষ্টির জল। ভিজছে ট্রেনের সিট। বন্দে ভারতের এমন পরিষেবায় চটেছেন যাত্রীরা। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতের অন্যতম বিলাসবহুল ট্রেনের মধ্যে অন্যতম হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বেশি টাকা ব্যয় করে কম সময়ে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে বন্দে ভারতের জুড়ি মেলা ভার। তবে সেই বিলাসবহুল ট্রেন যাত্রায় এবার নিম্নমানের পরিষেবার অভিযোগ। দিল্লিগামী বন্দে ভারতের মধ্যে হু-হু করে ঢুকছে বৃষ্টির জল। ভিজছে ট্রেনের সিট। বন্দে ভারতের এমন পরিষেবায় চটেছেন যাত্রীরা। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, এসি ভেন্ট দিয়ে জলের ধারা ঢুকছে ট্রেনের মধ্যে। বন্দে ভারতে এমন দৃশ্য দেখে বিরক্ত নেটবাসীও। 'বন্দে ভারত যাত্রীদের বিনামূল্যে জলপ্রপাতের অনুভূতি দিচ্ছে', রেলকে কটাক্ষ করছেন নেটাগরিকরা।
বন্দে ভারতের মধ্যে হু-হু করে ঢুকছে বৃষ্টির জল
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement