Heavy Rainfall in Karnataka: মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটক, ম্যাঙ্গালুরুতে বন্যার আশঙ্কা, জারি রেড অ্যালার্ট

নদীর জল বিপদসীমা চাপিয়ে ভাসিয়ে দিয়েছে ম্যাঙ্গালুরু শহর। এদিকে বৃষ্টির বিরাম নেই। পরিস্থিতি এভাবে এগোতে থাকলে ম্যাঙ্গালুরুতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Flood Like Situation in Mangaluru (Photo Credits: X)

এক নাগাড়ে হয়েই চলেছে বৃষ্টি। মুষলধারে বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত কর্ণাটকের (Heavy Rainfall in Karnataka) উপকূল এলাকা। ম্যাঙ্গালুরু-সহ গোটা দক্ষিণ কন্নড় জেলা জলে ভাসছে। দোকান বাজার, রাস্তাঘাট সমস্তটা জলের তলায়। জল ঢুকেছে ঘরবাড়িতে। রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। হাঁটুজল পার করে এক জায়গা থেকে অন্যত্র যেতে হচ্ছে। নদীর জল বিপদসীমা চাপিয়ে ভাসিয়ে দিয়েছে ম্যাঙ্গালুরু (Mangaluru) শহর। এদিকে বৃষ্টির বিরাম নেই। পরিস্থিতি এভাবে এগোতে থাকলে ম্যাঙ্গালুরুতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) সেই বন্যা পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে জানিয়েছে, উপকূলীয় কর্ণাটকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও আবার বাড়তে পারে বৃষ্টি। কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

 ম্যাঙ্গালুরুতে বন্যা পরিস্থিতিঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement