Dhanbad: ভারী বৃষ্টির জেরে ধানবাদে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তুপে আটকে নাবালকরা, জারি উদ্ধারকাজ

ভারী বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের ধানবাদে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাড়ির একাংশ ভেঙে আহত বেশ কয়েকজন নাবালক।

ভারী বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের ধানবাদে (Dhanbad) ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাড়ির একাংশ ভেঙে আহত বেশ কয়েকজন নাবালক। বুধবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যায় ৭ জন নাবালক। এদের মধ্যে ২-৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক।  আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। যদিও ঠিক কতজন এখনও চাপা পড়ে রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement