Mizoram Landslide: ব্যাপক বৃষ্টির পর জাতীয় সড়কে ভূমিধস, দেশের অন্যপ্রান্ত থেকে বিচ্ছিন্ন মিজোরাম

হিংসার আগুনে জ্বলছে মণিপুর। আর তার পাশের উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরাম ব্যাপক বৃষ্টিতে নাজেহাল।

হিংসার আগুনে জ্বলছে মণিপুর। আর তার পাশের উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরাম ব্যাপক বৃষ্টিতে নাজেহাল। টানা বৃষ্টিতে মিজোরামের স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। প্রবল বৃষ্টির পর এদিন ৬ নম্বর জাতীয় সড়কে ব্যাপক ভূমিধস শুরু হয়। ফলে সেখানে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়। বেশ কিছুক্ষণ পর জাতীয় সড়ক থেকে ধ্বংসস্তপ, বোল্ডার, পাথরের টুকরো সরানোর কাজ শুরু হয়। মিজোরাম এখন কার্যত বিচ্ছিন্ন।

ভারতের বাকি অংশের সঙ্গে মিজোরামকে জুড়ে রাখা ৬ নম্বর জাতীয় সড়কে কখন যান চলাচল শুরু হবে তা এখনও জানা যায়নি।

দেখুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement