Uttarakhand Landslides: ভারী বৃষ্টিতে গৌরীকুণ্ডের কাছে ধস, কেদারনাথ যাত্রা বন্ধের সিদ্ধান্ত অব্যাহত

গৌরীকুণ্ড থেকে এক কিলোমিটার দূরে ছোড়ি গাধেরেতে ধস নেমে রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আটকে পড়েছেন বহু দর্শনার্থী। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়েছে।

Uttarakhand Landslides (Photo Credits: ANI)

ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের (Uttarakhand) বহু এলাকায় ধস নেমেছে। পরিস্থিতি ক্রমেই আরও ভয়ানক চেহারা নিচ্ছে। যার জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। গৌরীকুণ্ড থেকে এক কিলোমিটার দূরে ছোড়ি গাধেরেতে ধস নেমে রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আটকে পড়েছেন বহু দর্শনার্থী। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়েছে। উত্তরাখণ্ডের বর্তমান পরিস্থিতির কথা বিচার করে প্রশাসনের তরফে আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেদারনাথ যাত্রা (Kedarnath Dham Yatra) পুনরায় কবে চালু হবে সেই বিষয়ে আপাতর কিছু জানানো হয়নি।

আপাতত বন্ধ কেদারনাথ যাত্রাঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement