Heavy Rain In Mumbai: মেট্রো স্টেশনে এক হাঁটু জল, নাগাড়ে বৃষ্টিতে নাকাল মুম্বইবাসী, দেখুন ভিডিয়ো

জলমগ্ন বাণিজ্যনগরীর একাংশ। এমনকী একহাঁটু জল মেট্রো স্টেশনের ভিতরে। পানভেলে বৃষ্টির ফলে ভাসছে নেরুল স্টেশন। জল পায়ে করেই ট্রেন ধরতে যাচ্ছেন যাত্রীরা।

নয়াদিল্লিঃ শুধু দিল্লিই (Delhi) নয়, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইও (Mumbai)। মায়ানগরীতে আগেই প্রবেশ করেছে বর্ষা (Monsoon)। যার জেরে ভাসছে মুম্বইয়ের একাংশ। জলমগ্ন বাণিজ্যনগরীর একাংশ। এমনকী একহাঁটু জল মেট্রো (Metro) স্টেশনের ভিতরে। পানভেলে বৃষ্টির ফলে ভাসছে নেরুল স্টেশন। জল পায়ে করেই ট্রেন ধরতে যাচ্ছেন যাত্রীরা। প্রসঙ্গত, অন্যদিকে রাতভর বৃষ্টিতে বানভাসী দিল্লি। তীব্র দাবদাহ থেকে মুক্তি মিললেও, নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরে ছাদ ভেঙে বিপত্তি। ব্যাহত বিমান পরিষেবা।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement