Heatwave in Mumbai:অতিরিক্ত গরমের জের, ৫৫ বছরের বেশি বয়ষ্ক ট্রাফিক কর্মীদের ফিল্ড ডিউটিতে না বেরনোর নির্দেশ মুম্বই ট্রাফিক পুলিশের

৫৫ বছরের বেশি বয়স এবং বিভিন্ন রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে গরমের জন্য রাস্তায় ডিউটি করতে নিষেধ করা হয়েছে

Representational Image। (Photo Credits: PTI)

গরমের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। মহারাষ্ট্রে অতিরিক্ত গরমে বাইরে বেরোনই মুশকিল হয়ে পড়েছে। এমত অবস্থায় ৫৫ বছরের বেশি বয়ষ্কদের ফিল্ডে ডিউটি করা থেকে বিরত থাকার নির্দেশ দিল মহারাষ্ট্র ট্রাফিক পুলিশ।

৫৫ বছরের বেশি বয়স রয়েছে যাদের এবং যারা বিভিন্ন রকমের রোগ যেমন ডায়াবেটিস, বিপি বা সদ্য অপারেশন হয়েছে, এমন কর্মীদের ১২ থেকে ৫ টা পর্যন্ত ফিল্ড ডিউটিতে না থাকতে  নির্দেশ দেওয়া হয়েছে।

মুম্বই জয়েন্ট কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) প্রবীণ পাডওয়ালের  এর তরফ থেকে দেওয়া হয়েছে এই নির্দেশ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement