Jimmy Carter: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের নামানুসারে হরিয়ানায় রয়েছে গ্রাম, কার্টারপুরির পুরনো ভিডিয়ো দেখুন
দিল্লির অদূরে হরিয়ানার দৌলতপুর নাসিরাবাদ গ্রামে জিমির সফর একটি স্থায়ী ছাপ রেখে গিয়েছিল। তাঁর সফর শেষে গ্রামবাসীরা জিমিকে সম্মান জানিয়ে নাসিরাবাদ নাম বদলে গ্রামের নতুন নামকরণ করেন।
একশো বছর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার (Jimmy Carter)। রবিবার জর্জিয়ায় বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জিমি। ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন জিমি। ২০১৫ সালে তাঁর মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। সেই থেকেই চিকিৎসা চলছিল। ২০২৩ সাল থেকে একেবারে শয্যাশায়ী হন। ১৯৭৮ সালে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন জিমি ভারত সফরে এসেছিলেন। দিল্লির অদূরে হরিয়ানার (Haryana) দৌলতপুর নাসিরাবাদ গ্রামে তাঁর সফর একটি স্থায়ী ছাপ রেখে গিয়েছিল। তাঁর সফর শেষে গ্রামবাসীরা জিমিকে সম্মান জানিয়ে নাসিরাবাদ নাম বদলে গ্রামের নতুন নামকরণ করেন। সেই থেকে নাসিরাবাদ হয় 'কার্টারপুরি' (Carterpuri)।
২০০০ সালে ক্যামেরাবন্দি করা কার্টারপুরি গ্রামের একটি পুরোনো ভিডিয়ো দেখুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?
Advertisement
Advertisement